1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চড়ক পূজা উদযাপিত

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৯ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী বুরো

 

 

২৫ থেকে ৩০ ফুট উঁচু চড়ক গাছে পিঠে বড়শি গেঁথে ঝুলছেন দুই যুবক, চারদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের তালে তালে মুখরিত পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের কমলা খা শ্মশানে নেমেছে মানুষের ঢল। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে আয়োজিত দুইশো বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আমেজে মেতে ওঠেন হাজারও মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ পূজায় হিন্দু সম্প্রদায়ের হাজারও মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ চড়ক পূজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কমলা খা শ্মশানের পাশের মাঠে সকাল থেকেই বসে মেলা, আর বিকেলে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। সমতল ভূমিতে স্থাপন করা হয় চড়ক গাছ, যা ঘিরেই চলে সব আয়োজন। বিকেলে পূজার প্রধান আকর্ষণ হিসেবে দুইজন সন্ন্যাসীর পিঠে লোহার বড়শি গেঁথে চড়ক ঘোরানো হয়।

এ সময় ভক্তরা বাতাসা, নকুলদানা ও কলা ছুড়ে দেন, যা কুড়িয়ে নিতে ভিড় করেন দর্শনার্থীরা। চারদিকে ধ্বনিত হয় জয়ধ্বনি ও নারীদের উলুধ্বনি, যা পুরো পরিবেশকে করে তোলে আরও উৎসবমুখর।

সরেজমিনে দেখা গেছে, ঐতিহ্যের চড়ক পূজা দেখতে দুপুরের পর থেকে দর্শনার্থীরা ভিড় জমান ক্ষিরতলা গ্রামের কমলা খা শ্মশান নামক স্থানের মাঠে। বিকেল গড়ানোর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এ মাঠ। এ সময় মাঠের চারপাশের টিলায়ও অবস্থান করেন দর্শনার্থীরা। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সমাগম ঘটে এ পূজা দেখতে।

আয়োজক কমিটির সভাপতি নিবাস মাহাতো  বলেন, চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রাচীন লোকোৎসব, যার ইতিহাস হাজার বছরের পুরনো বলে মনে করা হয়। চৈত্র মাসের শেষ থেকে বৈশাখের শুরু পর্যন্ত মহাদেব শিবের আরাধনায় নানা পূজা-অর্চনার পর আয়োজন করা হয় এই চড়ক পূজার। এতে রায়গঞ্জ উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।

এদিকে, পূজাকে কেন্দ্র করে মাঠের চারপাশ ও সংলগ্ন এলাকায় বসে গ্রামীণ মেলা। খেলনা, মাটির সামগ্রী, মিষ্টান্নসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। মেলায় ক্রেতাদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।