1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে পবিত্র হজ যাত্রীদের বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৩ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পবিত্র হজ পালন উপলক্ষে হজযাত্রীদের বিদায় সংবর্ধনা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বিসমিল্লাহ শপিং কমপ্লেক্স চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শরিফুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও দোয়া পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন শিবলী ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এবং হজ কাফেলার মোয়াল্লিম হাফেজ মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে হজযাত্রীদের উদ্দেশ্যে হজের গুরুত্ব, নিয়মাবলী ও সফরের শিষ্টাচার নিয়ে মূল্যবান নসিহত প্রদান করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তব্য রাখেন, এস এম খেলাল ই রব্বানী, সাবেক প্রধান শিক্ষক। মাওলানা আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান।
মাওলানা আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ইসলামী বক্তা ও জনতা ব্যাংকের সাবেক এজিএম।
সাইফুল ইসলাম, সম্পাদক, ধামইরহাট বণিক সমিতি। আবু সালেহ, প্রধান শিক্ষক, চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোয়াল্লিম হাফেজ মোঃ তরিকুল ইসলাম জানান, মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই হজযাত্রীগণ বাংলাদেশ থেকে প্রথম ও উদ্বোধনী ফ্লাইটে পবিত্র বাইতুল্লাহ শরীফের মেহমান হওয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন, ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে হজযাত্রীদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে হজ সম্পন্ন করার তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এক আবেগঘন পরিবেশে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হজযাত্রীদের বিদায় জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।