1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার তাঁর বগুড়া সফর উপলক্ষে জেলায় সাজ সাজ রব। সফরে পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচিসহ জেলা বিএনপির সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। রাষ্ট্রপতি বাবা ও প্রধানমন্ত্রী মায়ের পর এবার প্রধানমন্ত্রী তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার বগুড়ায় যাবেন। তাঁর আগমনের অপেক্ষায় আছে এখানকার মানুষ।
স্থানীয়রা বলছেন, তারেক রহমানের বাবাও বগুড়া এসে সেই কলেজ মাঠে মিটিং করেছিলেন। ২০ বছর পর গাবতলীর সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বগুড়া আসছেন। এ উপলক্ষে জেলায় সাজ সাজ রব পড়েছে।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এবারের সফরে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেবেন তারেক রহমান। এ ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ রয়েছে বিভিন্ন কর্মসূচি।
তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যস্ত জেলা বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশস্থল প্রস্তুত করাসহ চলছে জোর তৎপরতা।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয়দের মনে উৎফুল্লতা দেখা যাচ্ছে। তাঁকে স্বাগত জানাতে সবাই ব্যাপক আগ্রহ নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।