1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্যোগ

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

 

সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে সাভার সাব-রেজিস্ট্রার অফিসে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন।

অফিস সূত্রে জানা যায়, কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মূল ফটকের পাশে একটি মনিটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা যাবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই ব্যবস্থার ফলে অফিসের প্রধান কক্ষ, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। এতে অনিয়ম, হয়রানি ও দালালদের অপতৎপরতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

জাকির হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে দলিল লেখক সুবীর সাহা বলেন, বর্তমানে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে, যার সুফল সেবাগ্রহীতারা পাবেন। তিনি এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

দলিল লেখক মোঃ ওয়াহিদুজ্জামন বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার অফিস সংস্কার করে সুন্দর কর্মপরিবেশ তৈরি করেছেন। সিসি ক্যামেরার মনিটর জনসম্মুখে এনে তিনি নিজের স্বচ্ছতার প্রমাণ দিয়েছেন।

সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন বলেন, কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দালালদের অপতৎপরতা ঠেকাতেই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেবাপ্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে সেবা নিতে পারেন, সেটিও নিশ্চিত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।