1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাঠালিয়ায় প্রতারণার শিকার গ্রামীণ ব্যাংকের গ্রাহক: সঞ্চয়ের টাকা ও স্বর্ণালঙ্কা নিয়ে উধাও প্রতারক চক্র

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫২ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক অভিনব প্রতারণার শিকার হয়েছেন গ্রামীণ ব্যাংকের এক নারী গ্রাহক। প্রতারক চক্রের সদস্যরা কৌশলে তার কাছ থেকে সঞ্চয়ের টাকা ও স্বর্ণালঙ্কা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।
ভুক্তভোগী নুরনাহার বেগম (সজল), স্বামী দুদা মৃধা, কাঠালিয়া উপজেলার সিকদারপাড়া পুরান লোহার ব্রিজ এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার তিনি গ্রামীণ ব্যাংক থেকে তার সঞ্চয়ের ৬ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হওয়ার পরপরই একটি প্রতারক চক্রের সদস্য তার সঙ্গে যোগাযোগ করে।
প্রতারক নিজেকে ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, ভালো লেনদেনের কারণে ব্যাংকের পক্ষ থেকে তাকে একটি গরু উপহার দেওয়া হয়েছে। গরুটি কাঠালিয়া বাইপাস মোড়ে রাখা আছে বলেও জানানো হয়। পরে তাকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়ার কথা বলে প্রথমে তার বাড়ির অবস্থান নিশ্চিত করা হয়।
নুরনাহার বেগম জানান, তিনি গরু পালনের জায়গা নেই বলে আপত্তি জানালে প্রতারকরা তাকে আশ্বস্ত করে যে কয়েকদিনের মধ্যেই গরুটি বিক্রি করে দিতে পারবেন। এরপর তাকে বাইপাস মোড়ে নিয়ে গিয়ে তার ছবি তোলা হয়।
পরবর্তীতে কৌশলে তার হাতে থাকা ৬ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। এরপর কানে থাকা স্বর্ণালঙ্কার খুলে দিতে বলা হলে তিনি নিজে খুলতে না পারায় প্রতারক নিজেই তা খুলে নিয়ে পকেটে রাখে। একপর্যায়ে ব্যাংকের ম্যানেজারকে বাড়ি থেকে নিয়ে আসার কথা বলে মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে চলে যায়।
পরে নুরনাহার বেগম বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ সময় প্রতারক চক্রের সদস্যরা অনেক দূরে চলে যায় বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রতারক চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।