1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৮ ০০ বার পড়া হয়েছে
কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি হ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও এলাকায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। অলিতে-গলিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ৫নং শৌলজাালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আঃ কাইউম-এর নাম।
২০০৩ সাল থেকে বর্তমান পর্যন্ত শৌলজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ৪ বার নির্বাচিত ইউপি সদস্য সৈয়দ আবদুল কাইউম। তিনি
এলাকার অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক বিভিন্ন উদ্যোগ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত ও সম্মানিত একটি নাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো স্বার্থের কথা না ভেবে সমগ্র শৌলজালিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সৈয়দ আঃ কাইউম। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন।
বার বার নির্বাচিত ইউপি সদস্য সৈয়দ আঃ কাইউম বলেন, আমার নির্বাচিত ওয়ার্ড ছারাও সমগ্র শৌলজালিয়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিন যাবত সেবা করে আসছি, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক রফিকুল ইসলাম জামাল ভাই এর সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নির্বাচন করব ইনশাআল্লাহ।
এদিকে সম্ভাব্য এই প্রার্থিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।