1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে ৪২ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে ৪২ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন-এর উদ্যোগে ধামইরহাট কারিতাস অফিস হলরুমে এই সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। শিশু নিরাপত্তা কর্মকর্তা লিউলিডাস বৈদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শ্রাবন মজুমদার, অধ্যক্ষ শরিফ উদ্দিন, জিল্লুর রহমান ডেভিড সাংমা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান সরদার বলেন, “দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।” অনুষ্ঠান শেষে কারিগরি কোর্সের বিভিন্ন ট্রেডে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা ৪২ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেন অতিথিরা। প্রশিক্ষণার্থীরা এই দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।