
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে আর্থিক ভাবে সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
শনিবার (২৫এপ্রিল) বিকেলে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজাবাড়ী এলাকায় সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।এ সময় বিএনপি নেতা খোরশেদ আলম বলেন বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। যারা আগুনে সর্বস্ব হারিয়েছেন, তাদের কষ্ট লাঘবে সামান্য সহায়তা করার চেষ্টা করেছি। সাভারের মানুষের পাশে সব সময় আছি ভবিষ্যতে থাকবো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্যোগ মুহূর্তে সহায়তা পেয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন । স্থানীয়রা বলেন এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৭নংওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, রাশেদ খান বাচ্চু কাউন্সিলর পদপ্রার্থী,মোশারফ খান কাউন্সিলর পদপ্রার্থী,ও ছাত্র নেতা তাজ খান নাঈম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।