1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি আয়োজিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদূর রহমান, ভেড়ামারা-মিরপুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি ড. নুরুল আমিন জসিম, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাজাহান আলী, বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি জালাল উদ্দীন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নিয়ন্ত্রণ, চুরিবাজারি প্রতিরোধ, কৃষকদের জন্য জ্বালানি তেল (ডিজেল) এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রফিকুল ইসলাম বলেন, “উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না।”
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় গত মাসের গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।