1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের জেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৫ ০০ বার পড়া হয়েছে

 

 

বরিশাল প্রতিনিধি

 

 

বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামের এক তরুণ আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অন্য একজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন তাফসির। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জেল-জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে। জানা যায়, উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করেন তাফসির। কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে যাচাই-বাছাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তাফসিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের কঠোরতা অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।