1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের কাশিমপুরে একটি টয়লেটের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শুক্রবার (০১ মার্চ) সকালে কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতীমারা উত্তরপাড়া এলাকায় একটি কারখানা ভবনের পাশে থাকা টয়লেটের ছাদে মরদেহটি পড়ে থাকতে দেখে, স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কীভাবে তিনি টয়লেটের ছাদে উঠলেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তবে স্থানীয়দের ধারণা, টয়লেটের ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের সংস্পর্শে এসে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। কেউ এটিকে দুর্ঘটনা বলে মনে করছেন, আবার কেউ এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও আশঙ্কা করছেন।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তার অত্যন্ত নিচু দিয়ে টানানো হয়েছে, যা ঝুঁকিপূর্ণ। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।