1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে পরশুরামে আলেম ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬১ ০০ বার পড়া হয়েছে

পরশুরাম প্রতিনিধি

 

 

ঐতিহাসিক বালাকোট দিবস-২০২৬ উপলক্ষে ফেনীর পরশুরাম উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ আয়োজন করে সিরাজিয়া জাকেরীন সংঘ। বুধবার (৬ মে) বাদ এশা পরশুরাম উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সভায় আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আমিরুল মোমেনীন, শহীদে বালাকোট হযরত শাহ সুফী সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহ.)-এর শাহাদাত দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁর জীবন, কর্ম ও ইসলামের জন্য আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

অনুষ্ঠানে শহীদে বালাকোট সৈয়্যেদ আহমদ বেরলভী (রহ.)-সহ সকল শহীদগণের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজক সংগঠন সিরাজিয়া জাকেরীন সংঘের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও ঐতিহাসিক দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।