1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় ২ মাস ১৮ দিনেও উদঘাটিত হয়নি মনিপুরের ট্রিপল মার্ডারের রহস্য

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার  উত্তর মনিপুরে ঘটে যাওয়া আলোচিত ট্রিপল মার্ডারের ২ মাস ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
 এদিকে নিহতদের পরিবারের সদস্যরা অজানা আতঙ্কে মুখ খুলতে চাইছেন না বলে অভিযোগ উঠেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। ঘটনার পর থেকে নিহত পরিবারের স্বজনদের আচরণে ভীত-সন্ত্রস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা খোলামেলা কথা বলতে অনীহা প্রকাশ করছেন, যা গ্রামবাসীর মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গ্রামবাসীরা মনে করেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। তাদের মতে—
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কল রেকর্ড ও মোবাইল ডাটা বিশ্লেষণ, পরিবারের সাথে কোন বিরোধ ছিল কি না, আত্মীয় স্বজন , মহল্লাবাসী ও প্রতিবেশীদের বক্তব্য , বিশেষ করে ঘটনার রাতে বাড়িতে যারা  ছিলেন তাদের বিস্তারিত জবানবন্ধী গুরুত্বের সাথে তদন্ত করা জরুরী।নিহত  সুখি আক্তারের জা, এবং নিহত হাসানের  মা এখনো জীবিত আছেন এবং নিহত সুখি বেগমের মেয়ে ও শ্বশুরবাড়ির লোকজনও  গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হতে পারেন।
এ ছাড়া এ পরিবারের সাথে কোন বিষয় নিয়ে   কারোর  কোনো বিরোধ বা দ্বন্দ্ব ছিল কিনা, এনিয়ে কোন শালিস বৈঠক হয়েছিল কিনা, সেটিও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছেন তারা।
এ দিকে সরেজমিনে গিয়ে জানাগেছে, এ ঘটনায়  এলাকাবাসীর মধ্যে ধীরে ধীরে অসন্তোষ বিরাজ করছে।  তারা আশংকা করছে ঘটনার সঠিক তদন্ত হবে? নাকি  কোন প্রভাবশালীর  মহলের ইশারায় চাঞ্চল্যকর হত্যার রহস্য  রহস্যই থেকে যাবে?
 এলাকাবাসী  মনে করেন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
জানাগেছে গত ১৬ ফেব্রুয়ারী রাতে উত্তর মনিপুরের প্রবাসি জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি(৩২), তার শিশুপুত্র মো৷ হোসাইন (৪) ও ভাতিজা জোবায়ের(৫)কে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। খবর পেয়ে জহিরুল ইসলাম দেশে এসে তাদের দাফন কাফন করে আবার প্রবাসে চলে গেছে।
 এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি( তদন্ত) দীনেশ দাস গুপ্ত জানান ,  বিভিন্ন  বিষয়কে সামনে রেখে পুলিশ সহ  একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে,তদন্ত চলছে এবং সময় হলে সবকিছু জানানো হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।