1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তথ্য চাওয়ায় সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করলেন বিট কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮২ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

কাশিমপুর বিটের আওতায় লস্করচালা এলাকায় গজারি বন থেকে বেশ কয়েকটি বড় বড় গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন অভিযোগের ভিত্তিতে সরজমিনে গেলে এর সত্যতা মেলে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন চা বিক্রেতা বলেন, এখানকার বেশিরভাগ মানুষের রুটি রুজির ব্যবস্থা হয় এই গজারি বনকে ঘিরে। সারারাত বনের গাছ চুরি করে কাটে এবং দিনে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। স্থানীয়রা জানান, বনের গাছ চুরি করে বিক্রি, বনের জমি রাতারাতি দখল করে ঘর বাড়ি নির্মাণের ঘটনা এখানকার নিত্যদিনের। এসব ঘটনার সাথে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালী মহল জড়িত বলছেন তারা।

গত ২৭ এপ্রিল সন্ধ্যায় অত্র বিটের আওতায় সারাভো মৌজার গজারিয়া বন থেকে দুর্বৃত্তরা গাছ চুরি করে কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি সেখানে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ সময় অত্র বিটের দায়িত্ব রত বিট কর্মকর্তা চান মিয়াকে বিষয়টি অবহিত করেন সাংবাদিকরা। এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা গত ১৫ ই মে মুঠোফোনে বিট অফিসার চান মিয়ার নিকট জানতে চাইলে তিনি জানান, দুর্বৃত্তরা চুরি করে গাছ কাটছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে পড়ে থাকা কিছু গাছের গুড়ি নিজেদের হেফাজতে নিয়ে আসা হয়। জব্দকৃত গাছের গুড়ি আদেও বিট অফিসে আছে কিনা সে বিষয়ে জানতে সোমবার (১৮ মে) কাশিমপুর বিট অফিসে গেলে বিট অফিসার চান মিয়াকে কার্যালয়ে পাওয়া যায়নি। হেফাজতে নেওয়া গাছের গুড়ি কোথায় আছে, উক্ত গুড়ির কোন জব্দ তালিকা করা হয়েছে কিনা মুঠো ফোন জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বরং সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করেন। সাংবাদিক তার ঊর্ধ্বতন কর্মকর্তার নয় এবং এমন প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন বলে মুঠোফোনে সাফ জানিয়ে দেন এবং মুঠোফোনের সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করে দেন।

কাশিমপুর বিট অফিসার চান মিয়া কর্তৃক সাংবাদিকের সাথে দুর্ব্যবহরের বিষয়টি কালীয়াকৈর রেঞ্জের দায়িত্ব কর্মকর্তা মোঃ শহীদুল হাসান শাকিলকে জানানো হলে তিনি তার অধীনস্থ কর্মকর্তার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।