1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১২ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস এর আওতায় এ কর্মসূচী হাতে নেয়া হয়।
এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল।
আয়োজকরা জানান- দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতিসঞ্চার করা। কৃষকদের মাঝে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির প্রচার ও ব্যবহার বৃদ্ধি করা। নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। যাতে কৃষিপন্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এবং বিশ্ব বাজারে একটা হাব তৈরি হবে। প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।এসময় কৃষক-কৃষাণি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।