1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বেলকুচি উপজেলার  ৪ নং দৌলতপুর ইউনিয়নে পবিত্র  ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণের শুভ  উদ্বোধন 

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে
রাজশাহী বুরো
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের ট্যাগ অফিসার মোঃ আবদুল খালেক। সভাপতিত্ব করেন ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ সামছুল হক ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রিফাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব মইন উদ্দিন এবং ইউপি সদস্য আবদুল মালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এই ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।