1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৬ ০০ বার পড়া হয়েছে

সত্য প্রকাশ ডেস্ক

ফেনীর সোনাগাজীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমাম হোসেন মাহিম নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুজাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদ তাহসীনকে অভিযুক্ত করে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু।

পরিবারিক সূত্রে জানা যায়, বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই এলাকার তাহসীন। বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর ভাই মাহিম তাহসীনের পরিবারের কাছে অভিযোগ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার রাতে তাহসীন মাহিমকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি শান্ত করতে ভুক্তভোগী মাহিমের পরিবার অভিযুক্ত ব্যক্তির পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন।

বুধবার সন্ধ্যার সময় সুজাপুরের ফরায়েজী বাড়ির সামনে তাহসীন ও তার দল মাহিমের ওপর আবারও হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে মারাত্বক আহত হয়। মাহিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মাহিমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, আমরা দরিদ্র মানুষ। ঘটনা যাতে বড় না হয়, সে জন্য আমি তাদের কাছে অনুরোধও করেছি। কিন্তু তারপরও আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।