নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’ এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার ও ইন্টারএ্যাকটিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত করে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ব্যবহার এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এসব সামগ্রীর কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।