1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ মোসাঃ গুলশান আরা

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোসাঃ গুলশান আরা। তিনি উপজেলার আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শ্রেণি কক্ষে পাঠদানে অনন্য দক্ষতা, পেশাগত নিষ্ঠা এবং মেধার স্বীকৃতিস্বরূপ উপজেলা যাচাই-বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মোসাঃ গুলশান আরাকে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার, স্থানীয় অভিভাবক মহল ও সুধীসমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
মোসাঃ গুলশান আরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আগামীতেও যেন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এলাকার সচেতন মহল মনে করছেন, তার এই অর্জন উপজেলার সামগ্রিক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।