1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভার পৌরসভা অনুমোদিত গরু-ছাগলের হাট উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫৭ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে সাভার পৌর রেডিও কলোনির মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

এ সময় হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

হাট কর্তৃপক্ষ জানায়, হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

এছাড়া হাটে ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।