1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় মাদকবিরোধী রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলার অভিযোগ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মাদকবিরোধী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক তপন সরকারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়,২২ মে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে একটি সাংগঠনিক কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে পাথালিয়াকান্দি গ্রামের ঘাটলা এলাকায় তার উপর হামলা চালানো হয়। এসময় কয়েকজন মিলে অতর্কিত হামলা করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদকবিরোধী একাধিক প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক তপন সরকার বিভিন্ন ধরনের হুমকি পেয়ে আসছিলেন।
 এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কলমের কণ্ঠ রোধ করতে হামলা নয়, প্রয়োজন সত্য প্রকাশের নিরাপদ পরিবেশ।সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।