1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

এক দিনে যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৫ লক্ষ্য  টাকা 

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৮ ০০ বার পড়া হয়েছে

রাজশাহী বুরো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার কর্মজীবী মানুষ। এতে যমুনা সেতু পারাপারে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

সোমবার (২৫ মে) সকাল ৯ টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে সেতুর উভয়পাশে মোট ১৮টি বুথ চালু করা হয়েছে। যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

অপরদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা। এ টোল আদায়ে সেতুর উভয়পাশে ৯ টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে চারটি বুথ বেশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।