1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গাজীপুরে দায়িত্বরত অবস্থায় যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২৫ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরে দায়িত্বরত অবস্থায় যমুনা টেলিভিশনের সাংবাদিক পলাশ প্রধানের উপর হামলার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহসড়কে দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক পলাশ প্রধানের সঙ্গে হঠাৎ পিছন থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজমীর তার উপর চড়াও হন। এসময় তাকে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে নিকটস্থ পুলিশ বক্সে নিয়ে যায়।

ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দায়িত্বরত সাংবাদিকের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সহকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।