1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

উত্তরের মহাসড়কে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৯ ০০ বার পড়া হয়েছে

রাজশাহী বুরো
ঈদের ছুটিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে এবার উত্তরের মহাসড়কে নেই কোনো যানজট বা ধীরগতি। ফলে উত্তরের ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষজন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে   যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়ক ঘুরে দেখা যায়, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। গণপরিবহন ও প্রাইভেটকারসহ খোলা ট্রাক-পিকআপে যে যেভাবে পারছেন স্বজনদের কাছে ফিরছেন। তবে মহাসড়কে কোনো প্রকার যানজট বা ধীরগতি না থাকায় সবার চোখে মুখেই স্বস্তির ছাপ।

বাড়ি ফেরা একাধিক যাত্রী ও গণপরিবহনের চালকরা  বলেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, উড়াল সেতু ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মিত হওয়ায় উত্তরের ঈদযাত্রায় মিলছে স্বস্তি। ভোগান্তি ছাড়াই তারা গন্তব্যে ফিরছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিনগুণ বেশি।

জেলা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এবার ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে ও মহাসড়কের নিরাপত্তায় জেলা পুলিশের ছয় শতাধিক ও হাইওয়ে পুলিশের দেড় শতাধিক সদস্য কাজ করছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মহাসড়কে যানবাহন চাপ বাড়লেও একদম নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফিরছেন মানুষ। আশা করছি যানবাহনের যতই চাপ বাড়ুক এই মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।

ওসি আরও বলেন, ঈদযাত্রা সুন্দর ও নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আলাদা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। কোরবানির পশু ও মানুষকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।