1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮৬ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দামুকদিয়া হাই স্কুল মাঠ (জিয়া মাঠ) প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম, শ্রমিক নেতা বাচ্চু, বিএনপি নেতা শামসুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফকিরাবাদ একতা স্পোর্টিং ক্লাব ও নতুন আলো ক্রিকেট একাডেমি। উত্তেজনাপূর্ণ এ ফাইনালে ফকিরাবাদ একতা স্পোর্টিং ক্লাব ৭১ রানের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

খেলা শেষে অতিথিরা গোলাপনগর এলাকার জিয়া খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন শহীদ ফজলুল হক চেয়ারম্যান ও মরহুম রফিকুল ইসলাম শ্যামল চেয়ারম্যানের স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ক্রীড়া, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।