1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত 

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৫ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করে। দিবসটি উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেল ৫টার সময় নলডাঙ্গা রোডস্থ দলীয় কার্যলয় সংলগ্ন মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রবীণ নেতা লিয়াকত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
 সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। এই দেশ এবং দেশের মানুষের জন্য উনার ত‍্যাগ বলে শেষ করা যাবে না। উনি যদি আর কিছু দিন এই দেশ পরিচালনার সুযোগ পেতেন তাহলে আজ আমাদের দেশের মানুষের অন‍্য দেশে কাজ করতে যেতে হতো না, বরং অন্য দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করে তাদের দেশে রেমিট্যান্স পাঠাতো।
ফিরোজ আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো আমরা ন‍্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
আমাদের রাজনীতির জন্ম হয়েছে বিএনপির পতাকা তলে এবং মৃত্যুও হবে বিএনপির পতাকা তলে ইনশাআল্লাহ।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির
সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কমিশনার মোশারফ হোসেন ও ওহেদ লস্করসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।