1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কারী ব্যক্তিদের  সম্মাননা দিলেন পুলিশ সুপার

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৬ ০০ বার পড়া হয়েছে

রাজশাহী বুরো
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় সচেতন নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করেছেন সিরাজগঞ্জ   জেলা পুলিশ।

বুধবার (১০ জুন ২০২৬) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততাকে স্বীকৃতি দেওয়া হয়।

জানা যায়, ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় “বাঁশকল” স্থাপন করে রাত্রীকালীন পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর ফলে গরু চুরি, চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। এ কার্যক্রমে স্থানীয় সচেতন নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্বশীলতা, সাহসিকতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করেন।
তাদের এই অনন্য অবদান ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ জন স্থানীয় সচেতন নাগরিক এবং গ্রাম পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা সনদ ও শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এ সময় বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশের সমন্বিত উদ্যোগে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতেও অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
পুলিশ সুপারের এ উদ্যোগকে জেলার সর্বস্তরের মানুষ প্রশংসনীয় ও অনুকরণীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, সাধারণ মানুষের অবদানকে মূল্যায়ন ও সম্মানিত করার মাধ্যমে সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে জনগণ অধিক উৎসাহিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।