1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ, মুগদা থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

রাজধানীর মুগদা এলাকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক গণমাধ্যমকর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক প্রিয়া মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানা সূত্রে জানা যায়, জিডি নং-৭৯৫, তারিখ ১২ জুন ২০২৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর TX62E7। জিডিতে প্রিয়া। উল্লেখ করেন, তিনি একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেস ক্লাব, মুগদা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিডিতে অভিযোগ করা হয়, সম্প্রতি মাদক ব্যবসা ও কথিত হানি ট্র্যাপ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ১২ জুন রাত আনুমানিক ১০টা ৩৪ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার ওপর ক্ষোভ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করা হয়। এ সময় তিনি সহকর্মীদের সামনেই হুমকির মুখে পড়েন বলে অভিযোগে বলা হয়েছে।

সাংবাদিক প্রিয়া দাবি করেন, এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা যে কোনো সময় তার ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন। এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি মুগদা থানার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।