1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ আহত ৩

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৮ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক হেলপার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকার ‘বিসমিল্লাহ হোটেল’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিসমিল্লাহ হোটেলের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রাকের মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রাক দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই ট্রাকের চালক ও এক হেলপার কেবিনের ভেতরেই আটকা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।