1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুরে জমি দখলচেষ্টার অভিযোগ, টিনের বেড়া ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের হাতীমারা এলাকায় অবস্থিত রিয়াজ নীটওয়ার লিঃ নামীয় শিল্প প্রতিষ্ঠানের পাশে ব্যক্তি মালিকানাধীন জমি জোরপূর্বকভাবে জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসনা বেগম ও হামিদুর রহমান পিন্টু দ্বয় হেবাসূত্রে ৫৫৬ নং গোবিন্দবাড়ি মৌজায় ২৭৫ এবং ৯৮০ নং বেল এওয়াজ খতিয়ানভূক্ত মোট জমির ১৬.৭৫ শতাংশ জমির মালিকানা হওয়ায় দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে উক্ত জমি ভোগদখল করে আসছেন। কিন্তু শিল্প প্রতিষ্ঠান রিয়াজ নীটওয়্যার লিঃ স্থানীয় ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে স্থানীয় ডালু,ববি,সানি,মান্নানসহ আরও ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী উক্ত জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এসময় জমির সীমানা ঘেঁষা টিনের বেড়াও ভাংচুর করেন। এসময় জমিতে অবস্থিত ভাড়া দেওয়া দোকানের মালিকদেরকে দোকান স্থায়ীভাবে বন্ধ রাখতেও হুমকি প্রদান করেন।
বিষয়টি জানতে পেরে জমির মালিক হামিদুর রহমান জরুরি সেবা ৯৯৯ এ কল করে প্রশাসনের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জমির কাগজপত্র নিয়ে বসে মিমাংসার কথা বলে ঘটনাস্থল থেকে ভাংচুর কারীদের সরিয়ে দেন।

এ বিষয়ে হামিদুর রহমান বলেন, ” আমি পড়াশোনা জানি না,আমাকে জোর করে রিয়াজ নীটওয়্যার এর কারখানার ভিতরে নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়েছে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। পরে তারা জমির বিষয়ে কাগজপত্র যাচাই করে স্থানীয়ভাবে মিটমাটের কথা বললেও কোম্পানির লোকজন বারংবার সময় দিয়ে আর বসে নাই। আজ সকালে হঠাৎ করেই স্থানীয় সন্ত্রাসীরা এসে আমার ভাড়া দেওয়া দোকানদারদের দোকান বন্ধ করতে হুমকি প্রদান করে এবং টিনের বেড়া ভাংচুর করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত ডালু কে মুঠোফোনে কল করলে তিনি জানান, “আমি পাওয়ার সূত্রে মালিক, অভিযোগ দাতা হামিদুর রহমান যে দলিলসূত্রে মালিক সেই দলিলে দাগ ও খতিয়ান ভূলভাবে লিপিবদ্ধ করা হয়েছে। পরে সেই ভূল দলিল ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে খাজনা-খারিজও করিয়েছেন। সেই জন্য আজ সকালে আমরা উল্লেখিত জমিতে গিয়েছিলাম।”
ঘটনার বিষয়ে সংশ্লিষ্টতার বিষয়ে রিয়াজ নীটওয়্যার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায় নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।