1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কালিয়াকৈরে বাড়ি নির্মাণ ও বালু ভরাটের মাধ্যমে বনভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৯ ০০ বার পড়া হয়েছে

 

নিজেস্ব প্রতিবেদক

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বন বিটের আওতায় পৃথক স্থানে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বন বিটের আওতাধীন কৌচাকুড়ী মৌজার আয়াস মার্কেট এলাকায় বন বিভাগের জমি দখল করে সেখানে বালু ভরাট করে মার্কেট নির্মাণ করছে শামিম সিকদার নামে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশেের জমিটি বন বিভাগের। তার পাশেই শামীম শিকদার নামের এক ব্যক্তি জমি কিনেছেন। কিন্তু নিজের ক্রয় করার জমির সাথে বন বিভাগের জমিতেও বালু ভরাট করেছেন এবং মার্কেট তৈরি করেছেন।

এছাড়া,লোহাকৈর মৌজার বড়চালা এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় রাজ্জাক দেওয়ান ও আলেক দেওয়ানের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শামীম শিকদারের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন এবং সাংবাদিক পরিচয় পরিচয় নিশ্চিত হওয়ার পর মুঠো ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন এবং পরবর্তীতে আর কল রিসিভ করেননি। এবং সরোজমিনে গিয়ে অভিযুক্ত রাজ্জাক দেওয়ান এবং আলেক দেওয়ানকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে মৌচাক বিটের দায়িত্বপ্রাপ্তবিদ কর্মকর্তা শাহজাহান এর মুঠোফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পরেও কোন সাড়া মেলেনি।

এছাড়া বিষয়টি সম্পর্কে জানতে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল এরতার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ না করে ফোন কল কেটে দেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে ম্যসেজের মাধ্যমে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার হোয়াইটঅ্যাপে তথ্য পাঠিয়ে রাখার পরামর্শ দেন।

বনভূমি দখলের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে বন বিভাগের জমি উদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।