1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পোকায় ধরা আটা বিক্রি ও ফেরত নিতে অস্বীকৃতি: ভেড়ামারায় শ্যামল স্টোরকে জরিমানা ‎

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌরসভা এলাকার কলেজবাজারে পোকায় ধরা আটা বিক্রি এবং পরবর্তীতে তা ফেরত নিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মেসার্স শ্যামল স্টোর নামের একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্র জানায়, উপজেলার বিলশুকা ভবানীপুর এলাকার বাসিন্দা লিখন মোল্লা নামের এক ক্রেতা কলেজবাজারের মেসার্স শ্যামল স্টোর থেকে ৩৯ টাকা কেজি দরে ৫ কেজি আটা ক্রয় করেন। পরদিন বাড়িতে গিয়ে দেখা যায় আটার ভেতর কালো রঙের পোকা ভাসছে। ভুক্তভোগী ক্রেতা আটাগুলো ফেরত দেওয়ার জন্য দোকানে গেলে, মালিক শ্যামল কুন্ডুর ছেলে জয় কুন্ডু তা ফেরত নিতে সম্পূর্ণ অস্বীকার করেন।

কোনো উপায় না পেয়ে ক্রেতা লিখন মোল্লা ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযোগের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারকে নির্দেশ প্রদান করেন।

এই নির্দেশের প্রেক্ষিতে আজ সন্ধ্যা ৭টায় উপজেলা প্রশাসনের একটি দল মেসার্স শ্যামল কুন্ডুর মুদি দোকানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক শ্যামল কুন্ডু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। আমার ছেলে জয় কুন্ডু দোকানে ছিল, তার ভুলের কারণেই এমনটা ঘটেছে।”

এরপর দোকান মালিক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী ক্রেতাকে ৫ কেজি ফ্রেশ (ভালো) আটা বুঝিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেন। দোকান মালিক শ্যামল কুন্ডু নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে আদালতকে আশ্বস্ত করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার সাংবাদিকদের জানান, ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রি রোধে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।