1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশাল মোটরসাইকেল শোডাউন ‎

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৯ ০০ বার পড়া হয়েছে




কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

‎দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

‎২৩ জুন মঙ্গলবার বেলা ১১টার সময় দক্ষিণ রেলগেট থেকে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই শোডাউনটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎মোটরসাইকেল শোডাউন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। আগামী দিনে যেকোনো রাজনৈতিক আন্দোলন সফল করতে ভেড়ামারা বিএনপি প্রস্তুত রয়েছে।

‎উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, এবং উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক রানা আহমেদ। শোডাউনে ভেড়ামারার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।