
মোঃ রোমান হোসেন
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সাভারে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে সাভার ইয়ুথ অ্যালায়েন্স, একটি মাদকবিরোধী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মাননীয় সংসদ সদস্য (ঢাকা-১৯)। তিনি তার বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সুস্থ, সুন্দর সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ খোরশেদ আলম, মেয়র পদপ্রার্থী, সাভার পৌরসভা। তিনি বলেন, তরুণদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়কোবাদ, মোঃ শরীফুজ্জামান (সভাপতি, অগ্রভূত সোসাইটি), ডা. মোঃ শহিদুল কাউসার, আঃ গফুর বাবুল (সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি) এবং এস এম মাজহারুল হক (আমিনুল)সভাপতি সোবাহানবাগ জামে মসজিদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন,কোহিনুর ইসলাম করিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
আয়োজকদের আশা, এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।