1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ: চরম দুর্ভোগে এলাকাবাসী

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩২ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটোয়াকান্দি গ্রামের শেষ সীমানা ও জুনিয়াদহ ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির দুপাশের রেলিং ভেঙে যাওয়ায় এবং পলেস্তারা খসে রড বেরিয়ে আসায় এটি এখন এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৭-৮ বছর ধরে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের নিরাপত্তা রেলিং অনেকাংশেই বিলীন হয়ে গেছে। ঢালাই উঠে গিয়ে ভেতরের মরিচা ধরা লোহার রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে আছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে প্রতিদিন এই পথে যাতায়াত করছে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতের সময় চরম বিপাকে পড়তে হয়।

 

ব্রিজের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. রহমত আলী (৪৫) বলেন, খেয়াল করে দেখেন, ব্রিজের কোনো রেলিং নাই। রাতের অন্ধকারে এই ব্রিজ দিয়ে যাতায়াত করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ভ্যান বা অটোরিকশা পার হওয়ার সময় সামান্য অসতর্কতায় নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা প্রতিনিয়ত মরণফাঁদ পার হচ্ছি। কৃষিপণ্য পরিবহনে সমস্যার কথা জানিয়ে এলাকার আরেকজন ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, মাঠের ফসল হাটে নেওয়ার একমাত্র রাস্তা এইটা। কিন্তু ব্রিজের যে দশা, ভারী কোনো গাড়ি পার করা যায় না। যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে আছি আমরা। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক জানান, ব্রিজটির জরাজীর্ণ অবস্থার কথা আমরা জানি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে এলজিইডি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে।

 

আশা করছি দ্রুতই এটি পুনঃনির্মাণ বা সংস্কারের বরাদ্দ পাওয়া যাবে। এলাকাবাসীর জোর দাবি, দুই ইউনিয়নের মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং সম্ভাব্য বড় কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত এই ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কার করা জরুরি। তারা এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।