1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

৬নং ধানগড়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড বিতরণ

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৭ ০০ বার পড়া হয়েছে
রাজশাহী বুরো
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার   (১৪-০৭-২৬ ইং) রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায়   ৬নং ধানগড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার নতুন কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোট ২৪ জন বয়স্ক ভাতাভোগী এবং ২৩ জন বিধবা ভাতাভোগীর হাতে ভাতার কার্ড তুলে দেওয়া হয়।
কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল গণী তালুকদার, ইউনিয়ন সমাজকর্মী মোঃ মোকাদ্দেস আলী, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রাহিলা খাতুন (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড)   সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আনোয়ারা খাতুন পান্না (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড), এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজের অসচ্ছল, বয়স্ক ও স্বামীহারা নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সুশৃঙ্খল পরিবেশে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপকারভোগীরা ভাতার কার্ড হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।