
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় “জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষ্যে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয় এবং কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান মহোদয়।
এ সময় জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।