1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় নিয়ম মেনে ভবন নির্মাণে অনীহা, হুমকির মুখে পরিকল্পিত নগরায়ন কুষ্টিয়া:ভেড়ামারা পৌরসভা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৩ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

এলাকায় দিন দিন বাড়ছে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা। কিন্তু এই প্রতিযোগিতার আড়ালে নিয়মনীতির তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বহুতল ভবন। ভেড়ামারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইমারত নির্মাণ বিধিমালা ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের মহোৎসব চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। নকশাবহির্ভূত এসব অবৈধ স্থাপনার কারণে একদিকে যেমন ব্যাহত হচ্ছে পরিকল্পিত নগরায়ন, অন্যদিকে অগ্নিঝুঁকিসহ চরম নাগরিক ভোগান্তির সৃষ্টি হচ্ছে।সরেজমিনে পৌরসভার এলাকার বিভিন্ন ওয়ার্ড এর এলাকা ঘুরে দেখা যায়, অনেক ভবনের মালিকই পৌরসভা থেকে অনুমোদন নেওয়া নকশা সঠিকভাবে অনুসরণ করছেন না। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবনের চার পাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা (সেটব্যাক) ছাড়ার নিয়ম থাকলেও, তা মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়েছে তিন তলার, কিন্তু বাস্তবে নির্মাণ করা হচ্ছে পাঁচ বা ছয় তলা। এমনকি রাস্তার সরকারি জায়গা দখল করে ভবনের বারান্দা বা দেয়াল তোলার নজিরও দেখা গেছে।

‎স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নিয়মনীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণের ফলে প্রতিবেশীদের আলো-বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, পৌরসভার অনুমোদন ছাড়াই আমাদের পাশের বাড়িতে বহুতল ভবন তোলা হচ্ছে। কোনো ফায়ার সেফটি বা সেপটিক ট্যাংকের সঠিক ব্যবস্থা নেই। বর্ষাকালে এই অবৈধ নির্মাণের কারণে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে।নির্মাণাধীন এসব ভবনে কোনো ধরনের নিরাপত্তামূলক বেষ্টনী বা নেট ব্যবহার না করায় পথচারীরাও সার্বক্ষণিক দুর্ঘটনার ঝুঁকিতে থাকছেন। রাস্তায় ইট, বালু ও খোয়া রেখে সাধারণ মানুষের চলাচলের পথ সংকুচিত করে ফেলা হয়েছে।

‎নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে ভবিষ্যতে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো বড় দুর্যোগে এই এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো পথ থাকবে না। এটি পুরো এলাকার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।

‎এই বিষয়ে ভেড়ামারা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নকশাবহির্ভূত বা অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ইতিমধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা চিহ্নিত করে নোটিশ পাঠানো হয়েছে। পৌর এলাকার কোথাও আইন অমান্য করে ভবন তৈরি করা হলে, খুব দ্রুতই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং অবৈধ অংশ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

‎পৌরবাসীর দাবি, শুধু নোটিশ বা জরিমানা নয়, স্থায়ী সমাধানের জন্য পৌরসভা কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান প্রয়োজন। তা না হলে এই ঐতিহ্যবাহী পৌরসভাটি অদূর ভবিষ্যতে একটি ঘিঞ্জি ও বসবাসের অযোগ্য বস্তিতে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।