1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালালেন নারী বন্দী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া বন্দীর নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের কারাদণ্ড পেয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে রিম্পাকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কারা কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের বিভিন্ন স্থানে একাধিকবার তল্লাশি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলর শিরিন আক্তার বলেন, ‘বর্তমানে আমরা ঘটনাটি নিয়ে ব্যস্ত আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, কারাগার থেকে এক নারী বন্দীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।