1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৫ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ২৮ বোতল মাদক সিরাপ ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. মনোয়ার হোসেন ও এসআই খান মাইদুল ইসলাম রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মো. রাসেল আলী (২১)-এর বাড়ির পশ্চিম পাশে খড়ের মাচার ভেতর থেকে ২০ বোতল Eskuf Syrup ও ৮ বোতল Fairdyl সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ মোটরসাইকেল জব্দ করা হয় এবং রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আলী কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের নাজিমুল হকের ছেলে।

এ ঘটনায় ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।