
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে এবং আন্দোলন-সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সাভার পৌর ৭নং ওয়ার্ড শাহিবাগ এলাকায় অনুষ্ঠিত ঢাকা জেলা উত্তর পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান,সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসামান্য ত্যাগ, সাহস ও আত্মদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।
এ সময় বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত ও জুলাই আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।