1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারের আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত, দুস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকাল ৪ টার সময় পাথালিয়া ইউনিয়নে অবস্থিত ঘুঘুদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে অর্থ বছর ২০২৫ ও ২০২৬ ইং বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় পাথালিয়া ইউনিয়ন পরিষদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাভার ও আশুলিয়ার জনগণের ভালোবাসায় আমি সিক্ত। বিশেষ করে আমি পাথালিয়া ইউনিয়ন বাসীর কাছে চির কৃতজ্ঞ।

আমি বারবার নির্বাচনের লড়াইয়ে এই পাথালিয়া ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে পাথালিয়া থেকে নির্বাচিত করেছেন। পাথালিয়াবাসীকে তিনি আশ্বস্ত করেন সামনের দিনগুলোতেও এ ধরনের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাবে। এবং তিনি ধন্যবাদ জানান পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামকে।

তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির যথাযথভাবে এ ইউনিয়নের উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে এবং সকল ধরনের সহযোগিতা আমার মাধ্যমে সে তার জনগণের কাঙ্খিত সুবিধা সমূহ আদায়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এবং তিনি বলেন আগামীতে পাথালিয়া ইউনিয়নের বিএনপি সামর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান আমাদের আমাদের মাঝে অনুপস্থিত থাকার কারণে অনুষ্ঠানটি পূর্ণ রূপ পাইনি। আব্দুস সোবহান অসুস্থ থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি তার জন্য তিনি সবার কাছে দোয়ার দরখাস্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাভার ঢাকা, সভাপতিত্ব করেন মোঃ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ আনোয়ার হোসেন রানা, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড পাথালিয়া ইউনিয়ন পরিষদ ও প্রচার সম্পাদক আশুলিয়া থানা বিএনপি আরো উপস্থিত ছিলেন মীর আব্দুল বারেক প্রশাসনিক কর্মকর্তা পাথালিয়া ইউনিয়ন পরিষদ।

নারীদের মধ্যে যারা সেলাই মেশিনগুলো হাতে পেয়েছেন তাদের মধ্যে কয়েকজন বলেন আমরা পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। তার মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত মালামাল সুষ্ঠু বন্টনের কারণে ইউনিয়ন পরিষদের সকল শ্রেণী পেশার মানুষ কোন প্রকার হয়রানি ছাড়াই হাতে পেয়ে থাকে।

আজ আমাদের কর্মসংস্থানের একটি বড় সুযোগ করে দিয়েছেন এজন্য পাথালিয়া ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।