1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহরের যানজটপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভেড়ামারা পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাত।

সভায় বক্তব্য দেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সভাপতি হাজী মহাসিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামিম রেজা ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা; আমিরুল ইসলাম মান্নান, সাবেক ছাত্রনেতা হাদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. এস. আল হুসাইন সোহাগ। সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভেড়ামারা শহরের ক্রমবর্ধমান যানজট জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে প্রশাসন, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল, অনিয়ন্ত্রিত সিএনজি ও অটোরিকশা চলাচল এবং ব্যস্ত মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ সময় ইউএনও মো. আমিরুল আরাফাত সিএনজি, অটোরিকশা ও বাস মালিক সমিতির নেতাদের সড়কে শৃঙ্খলা বজায় রেখে যান চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসনের দেওয়া নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, শহরের যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ দখল উচ্ছেদ, সড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, কার্যকরভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ভেড়ামারা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।