1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

৩০০ ফুটে দুটি বাইকের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণ হারালে নিহত ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে এক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন এবং আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালের দিকে পূর্বাচল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সোহেল রানা।

নিহতরা হলেন- রাজধানীর কাফরুল থানার কামাল খান রোডের জসিম উদ্দিনের ছেলে আবরার কবির দিপ (২১) ও শ্যাওড়াপাড়া এলাকার সেকান্দারের ছেলে সুমন (২০)।

আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাব্বি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশ পরিদর্শক সোহেল রানা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সোহেল রানা বলেন, পূর্বাচলে ৩০০ ফুট সড়কে পাশাপাশি দুটি মোটরসাইকেলে প্রতিযোগিতা চলছিল। সড়কটির কাঞ্চনমুখী লেনে অতিরিক্ত গতির মোটরসাইকেল দুটি নিয়ন্ত্রণ হারালে একটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বেসরকারি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে দুজন মারা যান এবং পরে রাব্বিকে কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

হতাহতরা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে, আগেই মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পরে মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।