1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ ০০ বার পড়া হয়েছে
মেহেদী হাসান অন্তর
নওগাঁর ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজের পর দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা, কামিয়াবাদী রেগান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান (ডাবলু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ মিনার হোসেন গামা।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত হয়ে ঈদগাহ মাঠ নির্মাণ কার্যক্রমকে স্বাগত জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি বৃহৎ ও আধুনিক ঈদগাহ মাঠের প্রয়োজনীয়তা ছিল। অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেই প্রত্যাশার বাস্তবায়ন শুরু হলো। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই ঈদগাহ মাঠ নির্মাণ শেষ হলে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে আরও সুষ্ঠুভাবে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসল্লিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।