1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ

 

নওগাঁর ধামইরহাটে নারী উচ্চ শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় আগামী ২ বছরের জন্য মহিলা ডিগ্রি কলেজের গঠিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ারুল হক।

 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীন আখতারের সঞ্চালনায় পরিচিতি সভায় শিক্ষার মান, কলেজের পাঠদানের পরিবেশ ও শিক্ষার্থীবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, ওসি ঈমাম জাফর, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুররহমান বকুল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, অধ্যক্ষ মাকসুদুর রহমান বিদ্যুত, হানিফুল ইসলাম হানিফ, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, যুবদল নেতা মনসুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, ছাত্রনেতা রুম্মন, ফয়সাল প্রমুখ।

পূর্নাঙ্গ কমিটিতে রয়েছেন বিদ্যোৎসাহী সদস্য আমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আতাউর রহমান ও তহমিনা আক্তার, অভিভাবক সদস্য আব্দুস সামাদ সরকার, মো. ফারুক হোসেন ও আবু বক্কর সিদ্দিক, দাতা সদস্য মাহফুজার রহমান ভুলু, হৈতৈশী সদস্য ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শামীম কবির মিল্টন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।