1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রুহেল আহম্মেদ

 

নওগাঁর ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উমার ইউপির হলরুমে জাকস ফাউন্ডেশন, জয়পুরহাটের আয়োজনে ইসিসিসিপি-ড্রট প্রকল্পের সিসিএজি সদস্যদের ‘খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করেন উমার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু জাফর সিদ্দিক।

জাকসের কমিউনিটি মবিলাইজেশন অফিসার কৃষি মোঃ মনজুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, একাউন্টেন্ট কাম এমআইএস অফিসার মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র হিসাব কর্মকর্তা মোঃ মাহবুব আলম, কমিউনিটি মবিলাইজেশন অফিসার সিভিল অনিক মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মারুফ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে অত্র ইউনিয়নের ২০ জন প্রশিক্ষণার্থীকে পানির অপচয় রোধে কৃষিতে এডব্লিউডি’র ব্যবহার, ফসলের পোকামাকড় দমনে সেক্স ফেরোমনের ব্যবহার, জৈব বালাইনাশক প্রযুক্তি এবং কেঁচো সার উৎপাদন ও এর সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উমার ইউপি ছাড়াও আগ্রাদ্বিগুন,আলমপুর, আড়ানগর ও খেলনা ইউনিয়নে আরও ২৪০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ বিষয়ে প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে মাঠ পর্যায়ে কৃষকরা খরা সহিষ্ণু ফসল কিভাবে চাষাবাদ করবেন সে সম্পর্কে সম্মুখ জ্ঞান বা ধারণা প্রদান করা। আমরা আশাকরি কৃষক ভাইয়েরা এই প্রশিক্ষণ গ্রহণ করে খরা সহিষ্ণু ফসল উৎপাদনে আরো বেশি আগ্রহী হবেন এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।