1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ

 

 

 

কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে জাকের পার্টির জনসভা, র‌্যালী, দোয়া ও তাবারক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় ধামইরহাট উপজেলা স্মৃতিসৌধ চত্ত্বরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ।

 

প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (ডাবলু), নওগাঁ জেলা জাকের পার্টির কল্যান মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জাকের পার্টির এমপি পদপ্রার্থী কৃষিবিদ রেজোয়ান ফারুক। আরও বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মো. আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাদ্দাম হোসাইন, জেলা প্রচার সম্পাদক রবি রায়হান, বগুড়া জেলা সাংগনিক বিভাগের সম্পাদক মোহাম্মদ আলী।

 

সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নারী-পূরুষ নির্বশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা শেষে দোয়া, তাবারক বিতরণ এবং সবশেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। বক্তাগণ সকলকে জাকের পার্টিতে সমর্থন দেয়ার আহবান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।