1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে দুর্গাউৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা -জামাল সরকার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

 

সাভারে তেঁতুলঝোড়ায় শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন সরকার।

গতকাল (২৯সেপ্টেম্বর) সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডব পরিদর্শন করেন সেখানকার নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন
সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সরকার এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সপ্তমীর দিনে প্রতিটি পূজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে মন্দির কমিটির সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তাদের হাতে নগদ অর্থ সহায়াতা প্রদান করেন।দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তেঁতুলাঝোড়া ইউনিয়নের পানপাড়া, মাঝিপাড়া ও ফুলবাড়িয়া বাজারের আশপাশের মন্দিরগুলো পরিদর্শন করে জামাল উদ্দিন সরকার।

মন্দির কমিটির উদ্দেশ্যে জামাল সরকার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেয়ার জন্য। তার নির্দেশে আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। আপনারা সুন্দরভাবে আনন্দের মাধ্যমে দূর্গা উৎসব পালন করেন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কোন সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। এই আসন থেকে এবার আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টর আমান ইবনে অমি নির্বাচন করবে, আপনারা সবাই তাকে ধানের শীষে ভোট দিবেন।

এসময় তিনি নিজের ভাতিজা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনকে পরিচয় করে দিয়ে বলেন, আমাকেতো আপনার চেনেন, আমার ছেলে শাওনকে আপনাদের খেদমতের জন্য দিয়ে গেলাম। আপনাদের যে কোন প্রয়োজনে শাওনকে ডাকবেন, যে কোন সময় আপনারা তাকে ডাকবেন এবং সে আপনাদের পাশে থেকে সেবা করবে। এসময় মন্দির কমিটির নের্তৃবৃন্দ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আশা ব্যাক্ত করেন।

পূজা মন্ডব পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নের্র্তৃবন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।