1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ফজলুর কি সত্যিই নতুন দল করতে চান? যা জানালেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ ০০ বার পড়া হয়েছে

মোঃ আরমান হোসেন 

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে পদ স্থগিত হয়েছে ফজলুর রহমানের। দলের সিদ্ধান্তে নাখোশ মুক্তিযুদ্ধে অবদান রাখা এই প্রবীণ নেতা। রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে যে, তিনি নতুন দল গড়তে যাচ্ছেন। ফজলুর কি সত্যিই নতুন দল গড়তে যাচ্ছেন?

ফজলুর রহমান এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ, সিরাজুল আলম খানের সঙ্গে প্রথিতযশা ছাত্রনেতাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্বে ও পরে রাজনীতি করেছেন। মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। এক সময় আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করেন। তিনি যুক্ত হন কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগে। পরে কৃষক শ্রমিক জনতা লীগও ত্যাগ করেন তিনি।

একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতিকে যুক্ত হন।

সম্প্রতি তার নতুন দল গঠন নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে সে বিষয়ে মুখ খোলেছেন ফজলুর রহমান।

তিনি বলেন, আমি দল করলে বিএনপির থেকে বড় দল করব এ ধরনের কোন কথাই বলিনি, আমি এত বাজে কথা বলি না। তবে হ্যাঁ, আমি এটা বলেছি যে, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে শেখ হাসিনার দাঁড়াতে হবে না, আওয়ামী লীগেরও দাঁড়াতে হবে। একটা রাজনৈতিক শক্তি এমনিই দাঁড়াবে।

সম্প্রতি বেসরকারি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বিএনপির মতো দল করব না- এটি ফালতু কথা। তবে আমার জীবন থাকে আর বিএনপি যদি আমাকে দলে না নেয়, আমি না হয় বসেই রইলাম। এ দেশটার জন্য তো আমি যুদ্ধ করেছি, আমি না হয় তাদের কথা চিন্তা করে সব বাদই দিয়ে দিলাম। বিদেশে আছেন ২ কোটি মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম এর ৯৯ শতাংশ মানুষ আমাকে সাপোর্ট করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।